বাংলাদেশের আউটবাউন্ড ট্যূর অপারেটরদের অন্যতম প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (BOTOF) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।
নবগঠিত এই কমিটি দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের উন্নয়ন, নতুন পর্যটক গন্তব্যের প্রসার,সদস্যদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক, শক্তিশালী ও টেকসই পর্যটন শিল্প নীতি গড়ে তুলতে নীবিড়ভাবে কাজ করবে।
বোটফের নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চৌধুরী হাসানুজ্জামান রনি (Trip Maker) এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি (Bangladesh Vacation)।
নতুন নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: জামির হোসাইন (Travia Tours & Travels), সাধারণ সম্পাদক: শেখ কামরুজ্জামান রনি (United Consultancy & Tours), যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ রেজাউল করিম রেজা (Sky Holidays), পরিচালক (অর্থ): এস. এম. সালিম (Jamuna Leisure and Holiday Tours), পরিচালক (সদস্যবিষয়ক): ফয়সাল আলম চৌধুরী (Piano Island Tours & Travels), পরিচালক (আইনবিষয়ক): মো. হাফিজুর রহমান খান (Holidays Dot Com), পরিচালক (গণমাধ্যম, জনসংযোগ ও ইভেন্ট): শোয়েব বিন নুর (Chologhuri Limited), পরিচালক (আন্তর্জাতিকবিষয়ক): মোহাম্মদ আমির হক (Tour East Vacations) ও পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন): নওরোজ ইমতিয়াজ (Chcuti Bangladesh Ltd.)।
নবনির্বাচিত নির্বাহী কমিটি জানিয়েছে, সদস্যদের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের অবস্থান আরও সুদৃঢ় করা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং পর্যটন খাতের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে তারা।
বোটফ বাংলাদেশে আউটবাউন্ড ট্যূর অপারেটরদের সুপার ব্রান্ড।আউটবাউন্ড ডেসটিনেশন গুলোতে এই ফোরামের গ্রহনযোগ্যতা ব্যাপক।অর্থাৎ অভিভাবক এর দায়িত্ব পালন করছে বোটফ।
এ লক্ষ্যে সামনে রেখে নতুন কমিটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “United for Growth | Stronger Together | Building the Future of Outbound Travel”।
নেতৃত্বের এই নতুন পর্বে বোটফ দেশের আউটবাউন্ড পর্যটন খাতকে আরও প্রতিযোগিতামূলক, সংগঠিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে।