রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রথযাত্রা উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৪৭ কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন ‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবি বিভ্রান্তিকর, এটি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে-স্পীকারের শোক খিলগাঁও থানা পুলিশ কর্তৃক ৬ ঘণ্টার মধ্যে তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনসহ একজন গ্রেফতার ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা

চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ১২ জুলাই ২০২৬:

আজ (রবিবার) বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন থেইস বারম্যান, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, ইপিডি এবং আনাস্তাসিয়া এস. উইবাওয়া, প্রকল্প পরিচালক, ইপিডি।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, গণতন্ত্রই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। গণতন্ত্রের যাত্রা যত সুদৃঢ় হবে, জনগণের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ হলো গণতন্ত্রের প্রাণকেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, ডেপুটি স্পীকারসহ অধিকাংশ সংসদ সদস্যই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তাই সংসদকে অধিক কার্যকর ও প্রাণবন্ত করতে সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে সংসদ সদস্যদের সম্যক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

থেইস বারম্যান বলেন, বাংলাদেশে বর্তমানে একটি ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সংসদকে আরও কার্যকর করতে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আগ্রহী। তিনি বর্তমান সংসদকে অধিক কার্যকর ও গতিশীল করতে চীফ হুইপের দৃশ্যমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews