শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
খিলগাঁও থানা পুলিশ কর্তৃক ৬ ঘণ্টার মধ্যে তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনসহ একজন গ্রেফতার ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৩ মামলা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬ মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার

৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ১১ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- জাহাঙ্গীর আলম (৩৩)।

শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি পিকআপ গাড়িসহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে মোট ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews