শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
খিলগাঁও থানা পুলিশ কর্তৃক ৬ ঘণ্টার মধ্যে তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনসহ একজন গ্রেফতার ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৩ মামলা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬ মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ঢাকা, ১১ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২৮৩৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১৪২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ২১ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮ টি বাস, ৭৭ টি ট্রাক, ৭২ টি কাভার্ডভ্যান, ১৪৭ টি সিএনজি ও ২৭৬ টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ৬ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬ টি বাস, ৯ টি ট্রাক, ৩৬ টি কাভার্ডভ্যান, ৯৬ টি সিএনজি, ২৮১ টি মোটরসাইকেলসহ মোট ৫২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ১০ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২১ টি বাস, ৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৩৪ টি গাড়ি ডাম্পিং ও ৩১৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (৯ জুলাই ও ১০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews