বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৩ মামলা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬ মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি: ডেপুটি স্পীকার একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুইটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তুসহ একজন গ্রেফতার ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার, মামলা ৪৬

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ০৯ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৪১ জন, গুলশান বিভাগ কর্তৃক ২১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুইটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩ টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাষ্টিকের উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews