শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

পৃথক দুইটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

ঢাকা, ০৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকায় পৃথক দুইটি বিশেষ অভিযানে চার জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. শামীম (২০) ২। মো. দুখু মিয়া (২৩) ৩। মো. ইব্রাহিম খলিল (২৬) ও ৪। জাকির হোসেনকে (২৬)।

সিটিটিসি সূত্র জানায়, মঙ্গলবার (০৭ জুলাই) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ কর্তৃক রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ছিনতাইয়ের চেষ্টায় মো. শামীম ও মো. দুখু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩টি চাকু উদ্ধার করা হয়।

অপরদিকে, সিটি সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রডের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল আনুমানিক ০৫:২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইব্রাহিম খলিল ও জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা রমনা মডেল থানার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews