বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি: ডেপুটি স্পীকার একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুইটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তুসহ একজন গ্রেফতার ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার ডিবি মতিঝিল বিভাগের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ঢাকা, ০৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে।
ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পরপরই চালক গাড়িটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা গাড়িটি তল্লাশিকালে গাড়ির পেছনের অংশ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনে ব্যবহৃত নিশান জিপ গাড়িটি জব্দ করে।

বাড্ডা থানা সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews