বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ পৃথক দুইটি অভিযানে চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জন গ্রেফতার বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি: ডেপুটি স্পীকার একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুইটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তুসহ একজন গ্রেফতার ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার ডিবি মতিঝিল বিভাগের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ০৭ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০৬২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১ টি সিএনজি ও ২৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ৬ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ১৫৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১ টি বাস, ২ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৩ টি বাস, ৬২ টি ট্রাক, ৬২ টি কাভার্ডভ্যান, ৬৭ টি সিএনজি ও ১৩৫ টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ৫ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি, ১৭৭ টি মোটরসাইকেলসহ মোট ২৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৭২ টি সিএনজি ও ১৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ টি বাস, ৩ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৪ টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews