ঢাকা, ০৭ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-মতিঝিল বিভাগ।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ০৭:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম দারুস সালাম থানাধীন গাবতলী-সাভার টু টেকনিক্যাল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ আরিফ মিয়া (২০) এবং ২। মোঃ আমির হামজা (১৯)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম দারুস সালাম থানাধীন গাবতলী-সাভার টু টেকনিক্যাল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে আরিফ মিয়া ও আমির হামজাকে গ্রেফতার করে। অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ১২ কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।