সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে স্পীকারের শোক ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি রাতের ভোটের কারিগর: চাকরি হারাচ্ছেন ৩৩ এসপি ৭০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পল্টনে ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান: প্রবাসীদের ভোগান্তি কমাতে ৮২ জন আটক পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মোঃ মুন্না ওরফে রেড মুন্নাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে স্পীকারের শোক

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ Time View

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন এবং ০৫ জুলাই, ২০২৬ খ্রি: রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন।

এক শোক বার্তায় জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews