ঢাকা, ০৪ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। হেলাল খান (২২) ও আইনের সংঘাতে জড়িত এক শিশু।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৪ জুলাই) ভোর আনুমানিক ০৪:১৫ ঘটিকায় পল্টন থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের সাথে জড়িত। তারা উদ্ধারকৃত এসব মদ বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।