রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি রাতের ভোটের কারিগর: চাকরি হারাচ্ছেন ৩৩ এসপি ৭০ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পল্টনে ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান: প্রবাসীদের ভোগান্তি কমাতে ৮২ জন আটক পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মোঃ মুন্না ওরফে রেড মুন্নাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার পিরোজপুরে আগত শরীয়তপুরের সাংবাদিকদের ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়

ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মোঃ মুন্না ওরফে রেড মুন্নাকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪ Time View

ঢাকা, ০৪ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ মুন্না ওরফে রেড মুন্না (৩৬)।

শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেফতারে করে। এসময় তার হেফাজত হতে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হতে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গ্রেফতার সংক্রান্ত ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews