শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাগিয়া গ্রামের সমাজসেবক শেখ মো. ইয়াসিন মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে স্থানীয় মাছ বাজারে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাজারে আসা আর্থিক সংকটে থাকা কয়েকজন অসহায় মানুষের হাতে তিনি নিজ উদ্যোগে নগদ অর্থ তুলে দেন।
এ সময় শেখ মো. ইয়াসিন বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের মুখে হাসি ফোটাতে পারাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত সাধারণ মানুষ শেখ মো. ইয়াসিনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শেখ মো. ইয়াসিন জানান, মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতেও তিনি অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।