বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকির ঘটনায় বিপিজেএফের তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ ভেদরগঞ্জে ভূমি অফিসের অফিস সহকারীর সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার অভিযোগ নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ গোপালগঞ্জ হাসপাতালে ৫০ কোটি টাকার মালামাল ক্রয়ের কাগজপত্রের হদিস নেই যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ০২ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৯ জন, ওয়ায়ী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১ টি শর্টগান, ১ টি ছুরি, ১ টি রড, ১ টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১ টি ল্যাপটপ, ১ টি এসএসডি, ১৫ টি মোবাইল, ১৬০ টি সিম কার্ড, ১ টি প্রাইভেটকার, ১ টি ট্রাক, ১ টি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews