ঢাকা, ০২ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সেলিম (৩৫) ২। সাইদুল ইসলাম মিন্টু (৫৬) ৩। হৃদয় (২৬) ৪। ফরহাদ (২১) ৫। মো. শাহীন আলম (৪৬) ৬। মো. রফিকুল ইসলাম (৪৭) ৭। মো. রাজীব গাজী (৩২) ৮। মো. সাইফুল ইসলাম (৩৮) ৯। চান মিয়া (২৮) ১০। মো. হাসান (২০) ১১। ইশতিয়াক হোসেন সাকিব (১৯) ১২। ফয়সাল (২৮) ১৩। আবুল কালাম (৪৩) ১৪। মো. রতন (১৯) ও ১৫। বায়জিদ (২১)।
অপরদিকে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. লুৎফর মোল্লা (৩০) ২। মো. শাকিল মাঝি ওরফে আকাশ (২১) ৩। জয় হানিফ ওরফে ইয়াছিন (১৮) ৪। মো. শাহাদাত হোসেন (১৮) ৫। মোসা. তামান্না বেগম (৩২) ৬। মোছা. নুর নাহার (২৫) ৭। মো. শফিকুল ইসলাম (৩৬) ৮। পারভেজ মোল্লা (৩৮) ৯। আবুল হোসেন (৩৫) ১০। মো. সৌরভ আহম্মেদ (৩৫) ১১। আমেনা বেগম (৪৫) ১২। মো. সুলায়মান (৩৫) ও ১৩। নূর মোহাম্মদ সোহান (২২)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।