ঢাকা, ১ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ পুড়িয়া হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো: রনি (৩৮) ২। নুরুল হাকিম (৪০) ও ৩। মো: সিরাজ মিয়া (৫৭)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সময় আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানার একটি টিম যাত্রাবাড়ী থানাধীন মীর হাজীবাগ মদিনা মেডিকেলের সামনে অভিযান পরিচালনা করে ২৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি রনিকে গ্রেফতার করে। একই দিনে যাত্রাবাড়ী থানার অপর একটি টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল যাত্রী ছাউনির সামনে পৃথক অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল হাকিম ও সিরাজ মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।