মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার এনবিআর এর নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেফতার ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার: একজন আটক

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ৩০ জুন ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৯৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, ১৪ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ৩ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৯৬ টি সিএনজি ও ২১৪ টি মোটরসাইকেলসহ মোট ৪২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ২১ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৬৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫ টি বাস, ৬ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৫৮ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ২৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি, ৩২৭ টি মোটরসাইকেলসহ মোট ৫২৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭ টি বাস, ১ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৮৬ টি সিএনজি ও ১৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ২০৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫১০ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews