ঢাকা, ২৯ জুন ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২ টি বাস, ১টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ২৭ টি মোটরসাইকেলসহ মোট ১২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ৬ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১৮১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫ টি বাস, ১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৯৫ টি সিএনজি ও ২৭৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ টি বাস, ১৫ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ১৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭ টি বাস, ১১ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৭০ টি সিএনজি, ২৯৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২ টি বাস, ৩ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৮৭ টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৫৭ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২৬০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৪৯ টি গাড়ি ডাম্পিং ও ২৮৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।