শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪২ Time View

ঢাকা, ২৯ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম- মোঃ তৈয়ব তাহের উদ্দিন (৩২)।

সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ০৪:৪০ ঘটিকায় গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ডিবি ওয়ারী বিভাগের একটি অভিযানিক দল গেন্ডারিয়া থানাধীন মুরগিটোলা রোডস্থ ব্র্যাক ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে তৈয়ব তাহেরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews