ঢাকা, ২৯ জুন ২০২৬ খ্রি.
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। সৌরভ ঘোষ (২৬) ও ২। মোঃ মাসুদ রানা (৩৪)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল ০৭:৩০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল উত্তরা পূর্ব থানাধীন ময়মনসিংহ-ঢাকাগামী সড়কের মানিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৩ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।