শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত।

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮১ Time View

ঢাকা, ২১ মে ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট ও সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য অনুসন্ধান সহজলভ্য করার বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।

বৈঠকে ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে একনেকে পাঠানোর যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন‌্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত একশতটি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা আধুনিক ও ব্যবহারবান্ধব করার সুপারিশ করা হয়।

এছাড়া, গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় ক্রয়যোগ্য খসড়া পুস্তক তালিকায় গুম-সংক্রান্ত পুস্তকসমূহ সংযোজনসহ পূর্ণাঙ্গ তালিকাটি চূড়ান্ত করার লক্ষ্যে মূল কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews