ঢাকা, ২৪ জুন ২০২৬ খ্রি.
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রবিউল হাওলাদার (২৪) ২। মোঃ টুটুল (২৩) ৩। মোঃ বিজয় (২৩) ৪। মোঃ আমিন হোসেন (৪৯) ৫। মোঃ শামীম (২২) ৬। বিপ্লব হোসেন (৪০) ৭। মোঃ জিলানী হোসেন (৩৮) ৮। মোঃ রিপন (৩০) ও ৯। হৃদয় (৩০)।
মুগদা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।