ঢাকা, ২৩ জুন ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫৩৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ৬ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৯৮ টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ২ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ২৭৪ টি মোটরসাইকেলসহ মোট ৪৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২ টি বাস, ২৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ১৭ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি, ৩৪১ টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০ টি বাস, ৯ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৭৭ টি সিএনজি ও ২০০ টি মোটরসাইকেলসহ মোট ৪৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫ টি বাস, ৪ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ৩০৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৪৬ টি গাড়ি ডাম্পিং ও ৪১৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২২ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।