ঢাকা, ২৩ জুন ২০২৬ খ্রি.
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- রমনা থানা ২ জন, শাহবাগ ১ জন, ধানমন্ডি থানা ২ জন, হাজারীবাগ ২ জন, বংশাল ১ জন, সূত্রাপুর ১ জন, পল্টন ১ জন, তেজগাঁও ২ জন, শিল্পাঞ্চল ১ জন, মিরপুর ৩ জন, পল্লবী ১ জন ও কাফরুল ১ জন। রাজধানীর ১২টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।