ঢাকা, ২২ জুন ২০২৬ খ্রি.
যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ২। মোঃ ফয়সাল (৩৪) ৩। রনি (২৩) ৪। রিদয় (২৩) ৫। মোঃ স্বপন (৫২) ৬। মোঃ হাসান (৩২) ৭। মোঃ মহিন (২০) ৮। মোঃ রাব্বি (১৯) ৯। মোঃ মরি হোসেন (৩২) ১০। মোঃ আল আমিন (২১) ১১। মোঃ রাকিব হাসান (২৪) ১২। মোঃ শফিকুল ইসলাম (২৬) ১৩। আব্দুল মালেক (৩২)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।