ঢাকা, ০৮ জুন ২০২৬ খ্রি.
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রসুল খান (২৬) ও মোছাঃ মহিতুন নেছা (৬২)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (০৮ জুন) রাত আনুমানিক ০৩:৪০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের ৯নং রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১১০৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।