বাংলাদেশের পর্যটন খাত, বিশেষ করে আউটবাউন্ড ট্যুর অপারেটরদের জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো “Philippines Roadshow 2026”। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের মাননীয় রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি নিনা পি. কাইংলেট (Nina P. Cainglet) এবং সরফ ট্রাভেলস -এর প্রতি অংশগ্রহণকারী হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব ফয়সাল আলম চৌধুরী রাজু স্বত্বাধিকারী পিয়ানো আইল্যান্ড ট্যূরস এন্ড ট্রাভেলস।
অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত হন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভন। তাঁর উদ্যোগে আয়োজিত নেটওয়ার্কিং সেশন আউটবাউন্ড ট্যুর অপারেটরদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে সম্পর্ক উন্নয়ন, তথ্য আদান-প্রদান এবং নতুন গন্তব্যভিত্তিক ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে ভবিষ্যতে আউটবাউন্ডের পাশাপাশি ডোমেস্টিক ও ইনবাউন্ড ট্যুরিজম খাতের উন্নয়নেও এ ধরনের উদ্যোগ আরও জোরদার হবে বলে ট্যুর অপারেটররা আশাবাদ ব্যক্ত করেন।টোয়াব এর ট্যুর অপারেটররা আরো জানান ড. তাসলিম আমীন শোভন একজন গুনি সংগঠক তিনি যেভাবে বাংলাদেশ ট্যূর অপারেটরদের জন্য সম্ভবনার সৃস্টি করছেন তা সত্যিই প্রশংসনীয়। এই ফিলিপাইন রোডশেতে আরো উপস্থিত ছিলেন জনাব গোলাম মোহাম্মদ বাদশা, সভাপতি বোটয়া, জনাব তৌফিক রহমান মহাসচিব পাটা বাংলাদেশ, রেজাউল একরাম পাস্ট প্রেসিডেন্ট বিডি ইনবাউন্ড ও চৌধুরী হাসানুজ্জামান রনি প্রেসিডেন্ট বাংলাদেশ আউটবাউন্ড ট্যূর অপারেটর ফোরাম।
অনুষ্ঠানে পিয়ানো আইল্যান্ড ট্যূরস এন্ড ট্রাভেলস -এর স্বত্বাধিকারী হিসেবে উপস্থিত থাকতে পেরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব ফয়সাল আলম চৌধুরী রাজু।তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক রোডশো দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে সানরাইজ এয়ার ট্রাভেল-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম জুয়েল-সহ পর্যটন খাতের স্বনামধন্য ট্যূর অপারেটররা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন,ফিলিপাইন রোডশো ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশ ও ফিলিপাইনের পর্যটন শিল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।