ঢাকা, ০৫ জুন ২০২৬ খ্রি.রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীম কে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানার মামলা নং-৬০(১১)২০১৪ এবং দায়রা মামলা নং-৩০/১৫ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীমকে গ্রেফতার করে থানার চৌকস একটি টিম। মো. শামীম গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।