ঢাকা, ০৩ জুন ২০২৬ খ্রি.যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রিংকু (২৫) ২। মোঃ রাসেল (৩০) ৩। শ্রী টিটু চন্দ্র মিত্র (৪৩) ৪। মোঃ সালেহ মুছা (২৬) ৫। মোঃ সাগর আহমেদ (২৮) ৬। মোঃ শামীম (২৫) ৭। ইয়াসিন (৩০) ৮। ওমর ফারুক (২০) ৯। মোঃ ছাব্বির (২০) ১০। দুলাল মিয়া (৪০) ১১। মোঃ সিরাজ (৩৭) ১২। মোঃ রাব্বি (২০) ১৩। আঃ হক (৫২) ১৪। সেলিম (৪২) ১৫। মইনদ্দীন (২৮) ১৬। জালাল (৩০) ১৭। মেহেদী (২২) ১৮। আলী আহম্মদ (৩৫) ও ১৯। আনোয়ার হোসেন (৫০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।