ঢাকা, ২৪ মে ২০২৬ খ্রি. রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ জিসান আলম (১৯)।
গত (২৩ মে) আনুমানিক সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় মিরপুর বারেক মোল্লা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত শনিবার মিরপুর থানাধীন ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিসান আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯০ হাজার ১০০ টাকার জালনোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জালনোটের মধ্যে ৫০ টি এক হাজার টাকার, ৫৭ টি পাঁচশত টাকা, ৩৬ টি দুইশত টাকার, ৪৪ টি একশত টাকার মোট ৯০ হাজার একশত টাকার নোট রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।