ঢাকা, ২৪ মে ২০২৬ খ্রি. রাজধানীর মতিঝিল থানাধীন সানমুন টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে একজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- ১। মো: কিরণ হোসেন (২৩)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর মতিঝিল থানাধীন সানমুন টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে কিরণকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কিরণ মতিঝিল সানমুন টাওয়ার এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা গ্রহণ করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।