ঢাকা, ২৩ মে ২০২৬ খ্রি.গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২০২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ২৮ টি মোটরসাইকেলসহ সহ মোট ১১৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ৩৫ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ১৯০ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ৪ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ১০৫ টি সিএনজি ও ১৫০ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫ টি বাস, ২৫ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৪৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ২০ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১৫৭ টি মোটরসাইকেলসহ মোট ২৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৯ টি বাস, ১৭ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৮৭ টি সিএনজি ও ১৭৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ২৩৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬২৬ টি গাড়ি ডাম্পিং ও ৪২১ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।