1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জন গ্রেফতার মিরপুর থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরী নীলফামারী থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ শীতলক্ষ্যার বুকে তারুণ্যের জাগরণ: টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫০ Time View

ঢাকা, ১৩ মে ২০২৬ খ্রি.রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রায়হান (১৯) ও ২। মোঃ রাব্বি (২৫)।

সোমবার (১১ মে) রাত আনুমানিক ৭:৩৫ ঘটিকায় পল্লবী থানাধীন সেকশন-১২ ব্লক-ই বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১২ ব্লক-ই এলাকার বালুর মাঠ বস্তিতে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রায়হান ও রাব্বিকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর পল্লবী এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং