আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে নওগাঁর ধামইরহাটে অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচিতে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পহেলা বৈশাখের সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যের নানা উপকরণ নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি)।
ডাঃ আশীষ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
মিন্টু রহমান, অফিসার ইনচার্জ (ওসি), ধামইরহাট থানা।
আব্দুল হাকিম, সহকারী প্রকৌশলী (এলজিইডি)।
মিলন কুমার, জনস্বাস্থ্য প্রকৌশলী।
মনসুর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
মামুনুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
"পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় ধামইরহাটে এই উৎসব পালন করা হয়।
নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। বিভিন্ন লোকজ প্রতিকৃতি ও আলপনার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরা হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনমনে এক উৎসবমুখর আমেজ লক্ষ্য করা গেছে। বৈশাখের এই আনন্দ উৎসবে মেতে ওঠেছে ছোট-বড় সব বয়সী মানুষ।