1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৬ মামলা ঢাকা রেঞ্জর মাসিক অপরাধ পর্যালোচনা সভা ফেব্রুয়ারী-২৬ অনুষ্ঠিত সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশাল থানা কর্তৃক চোরসহ গ্রেফতার দুই ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ মহম্মদপুরে পুলিশের অভিযানে ৭ ইয়াবা সেবনকারী আটক, জেল-জরিমানা মহম্মদপুরে পুলিশের অভিযানে ৭ ইয়াবা সেবনকারী আটক, জেল-জরিমানা যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ৩য় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জর মাসিক অপরাধ পর্যালোচনা সভা ফেব্রুয়ারী-২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

গত ৩০ মার্চ ২০২৬ খ্রি:, সোমবার সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো ফেব্রুয়ারী/২৬ খ্রি: মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক মহোদয়।
সভায় ডিআইজি ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে ফেব্রুয়ারী/২৬ মাসের সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় এসময় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারগণ । এছাড়াও রেঞ্জাধীন সকল সার্কেল অফিসারগণ ও সকল অফিসার্স ইনচার্জগণ জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং