ঢাকা, ২ এপ্রিল ২০২৬ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৬৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ৯ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১০০ টি সিএনজি ও ১৮১ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ১৭ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১২৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭ টি বাস, ১৩ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজিসহ মোট ১৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি পিকআপ, ৮৯টি ব্যাটারি চালিত রিক্সা ও ৫ টি মোটরসাইকেলসহ মোট ৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭ টি বাস, ৮ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯ টি বাস, ১ টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ২৩৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৪৩ টি গাড়ি ডাম্পিং ও ৯৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।