1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশাল থানা কর্তৃক চোরসহ গ্রেফতার দুই ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযানে এক লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ মহম্মদপুরে পুলিশের অভিযানে ৭ ইয়াবা সেবনকারী আটক, জেল-জরিমানা মহম্মদপুরে পুলিশের অভিযানে ৭ ইয়াবা সেবনকারী আটক, জেল-জরিমানা যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ৩য় বৈঠক অনুষ্ঠিত আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএফপির ক্যামেরাম্যানের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

মহম্মদপুরে পুলিশের অভিযানে ৭ ইয়াবা সেবনকারী আটক, জেল-জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল ও জরিমানা প্রদান করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
আটককৃতরা হলেন—বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহানুর জামান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং