ঢাকা, ২৭ মার্চ ২০২৬ উপর্যুক্ত বিষয়ে এই অফিস সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছে যে, “Barrister Kayser Kamal Fan’s” নামে একটি ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/1867170763594569) খোলাসহ কিছু ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপসমূহে বিভিন্ন ধরণের পোস্টের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।
এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত ফেসবুক পেইজ/ ফেসবুক গ্রুপসমূহের সঙ্গে ডেপুটি স্পীকার মহোদয়ের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপসমূহের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না/করবেন না।
তিনি শুধু তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তাঁর নামে পরিচালিত অন্য যে কোনো ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
অতএব, উল্লিখিত ফেইক ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে; উক্ত ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরণের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন্য দায়ী থাকবেন। উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপর্যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার মিডিয়ায় প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।