বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী এড্যাঃ নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক জনসমাগমে এক শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি মহম্মদপুর বাজার প্রদক্ষিণ করে আহাদ- সুমন মিনি স্টেডিয়ামে শেষ হয়।
মিছিলউপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এড্যাঃ নিতাই রায় চৌধুরী, নিতাই রায় চৌধুরীর ছেলে, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, মিথুন রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপি'র এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রী-বিন্দু এবং কর্মী-সমর্থক।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মিঠুন রায়চৌধুরী বলেন , “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে আমার বাবা বিজয়ী হবে"।