1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ Time View

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার, যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরখান, ও বনানী থানা পুলিশ। এর মধ্যে লালবাগ থানা একজন, গুলশান থানা দুইজন, সূত্রাপুর থানা তিনজন, মোহাম্মদপুর থানা চারজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা নয়জন, তুরাগ থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, রামপুরা থানা একজন, উত্তরখান থানা একজন, ও বনানী থানা একজনকে গ্রেফতার করেছে।

লালবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) লালবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। জাহিদ হাসান ইমন (২৬)।

অপরদিকে গুলশান থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) গুলশান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনির হোসেন (৩০) ও ২। মোঃ সোহেল (২৫)। গ্রেফতারকৃতদের হেফাজত হতে দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। আসামী সাইফুল ইসলাম ওরফে রুবেল (৪৪) ২। সম্রাট (২৬) ও ৩। মোঃ আহাদ আহাম্মেদ (২২)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। ফিরোজ (২২) ২। কাকুলি আক্তার (৩১) ৩। নাজমা আক্তার (৪০) ও ৪। মুক্তা আক্তার (২৫)। গ্রেফতারকৃতদের হেফাজত হতে দুটি হ্যান্ড গ্রেনেড, ককটেল সাদৃশ্য ১১ বস্তু, নয় কেজি গান পাউডার এবং ১২৫ গ্রাম রাসায়নিক সাদৃশ্য বস্তু উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) খিলগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। সামছুল ইসলাম ওরফে সুজন (৪০)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ওয়াসিম (৩২) ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩০) ৩। মোঃ কবির হোসেন (২৮) ৪। মোঃ ইমন (২৬) ৫। মোঃ মনির (৩২) ৬। মোঃ রাজু (৩৩) ৭। সাইজুদ্দিন সাজু (৪৮) ৮। মোঃ হাবিবুর রহমান (৪৪) ও ৯। মোঃ শামিম শেখ (৩৬)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সোয়েব হোসেন ওরফে ভাইগ্না মুন্না (৫৪)। গ্রেফতারকতের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।

চকবাজার থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) চকবাজার থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ মামুন (৩৪)।

যাত্রাবাড়ী সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আরিফ (২৬) ২। মোঃ আরিফ (২২) ৩। মোঃ খোকন (৪২) ৪। মোঃ সোহেল (৩৫) ও ৫। মোছাঃ শিউলি আক্তার (২৭)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) রামপুরা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। তাসলিমা বেগম জাহানারা (৪৯)।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরখান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। ফারুক মিয়া (৪৭)।

বনানী থানা সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) বনানী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। বিপ্লব মজুমদার শাওন (২৮)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং