1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

ধামইরহাটে ১৩৭ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ Time View

নওগাঁর ধামইরহাট উপজেলার আমইতারা এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ গ্রাম হেরোইনসহ মোছা. আফরিনা আক্তার মমি (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব। এর আগে ​গত ৩১ জানুয়ারি বিকেলে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আফরিনা আক্তার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বড় নারায়ণপুর গ্রামের মো. ফরমান আলী মণ্ডলের মেয়ে।
র‍্যাব জানায়, আফরিনা আক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, ধামইরহাট থানার আমইতারা এলাকায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে এক নারী অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালায় র‍্যাব।
​অভিযানকালে নারী র‍্যাব সদস্যদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি বিক্রির উদ্দেশ্যেই সেখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলার ধামইরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
​র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের সিন্ডিকেট নির্মূল করতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং