1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

ধামইরহাট সীমান্তে বিজিবি’র পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক এক

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ Time View

​নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় কাশির সিরাপসহ একজনকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার চকিলাম ও বস্তাবর সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোর সোয়া ৪টার দিকে চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মংচাদু মার্মার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস এলাকায় অভিযান চালায়। এসময় আলতাদিঘীর পশ্চিম পাশে জঙ্গলের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৪৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ভোর ৫টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে অন্য একটি অভিযান পরিচালিত হয় বেলঘড়িয়া এলাকার পাকা রাস্তার ওপর। সেখান থেকে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় কাশির সিরাপ এবং একটি মোবাইলসহ মোঃ কারিমুল ইসলাম (৩২) নামে এক চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। আটক কারিমুল ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এসময় অপর এক চোরাকারবারী পালিয়ে যায়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানিয়েছেন, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং