1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

৯০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

ঢাকা, ০৮ জানুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মাসুদ রানা ওরফে সাগর (২৭)।

বুধবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন সেকশন-২, লাভ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে মিরপুর মডেল থানাধীন সেকশন-২, লাভ রোড এলাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৯০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। এসময় মাদককাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ রানা পেশাদার মাদক কারবারির সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মিরপুর এলাকায় বিক্রি করতো মর্মে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং