1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খোঁজ মিললো নিখোঁজ ওয়াশিমের; ঘটনার রহস্য উদঘাটন করেছে কদমতলী থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

ঢাকা, ০৭ জানুয়ারি ২০২৬

শনিবার (৪ জানুয়ারি) শারমিন আক্তার টুম্পা নামক এক নারী রাজধানীর কদমতলী থানায় এই মর্মে একটি সাধারণ ডায়েরি করেন যে, তার স্বামী মোঃ ওয়াশিম আহমেদ মুকছান (৪০) কে একই তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় রাজধানীর কদমতলী থানাধীন রাজাবাড়ী আলী বহর এলাকায় তার ভাড়া বাসা হতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫/৬ জন ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তাৎক্ষণিক কদমতলী থানা পুলিশ ঘটনাটি তদন্তে এবং ভিক্টিমকে উদ্ধারে তার বাবা-মা, ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু তারা কোন বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করতে পারেননি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কদমতলী থানা পুলিশ মঙ্গলবার (৬ জানুয়ারি) কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে নিখোঁজ মোঃ ওয়াশিম আহমেদ মুকছানকে উদ্ধার করে।

কদমতলী থানা সূত্রে জানা যায়, নিখোঁজ ওয়াশিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াশিমের মাদকাসক্তের কারণে পরিবারের সম্মতিক্রমে ছোট ভাই রাকিব তার স্ত্রীর অজ্ঞাতসারে ঘটনার দিন তাকে স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। তদন্তে আরও জানা যায়, ভোর রাতে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে আনা সহজ হয় বিধায় তারা এই সময়টি বেছে নেয়। তবে এই ক্ষেত্রে নিখোঁজ মোঃ ওয়াশিম আহমেদ মুকছানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনার সত্যতা পাওয়া যায়নি।

উদ্ধারের পর নিখোঁজ মোঃ ওয়াশিম আহমেদ মুকছানকে তার স্ত্রীর আবেদননের প্রেক্ষিতে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং