1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

৪০ কেজি গাঁজা, ইয়াবা, নগদ ১ লক্ষাধিক টাকা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমতিয়াজ (২৬) ও ২। রামিম হোসাইন বাবু (৩০)।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ১১:৫০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৩ নং রোডের ১৮ নং ভবনের তৃতীয় তলার কতিপয় মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় খিলক্ষেত থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার,২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারির সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর খিলক্ষেত এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং