1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

নওগাঁর ধামইরহাটে গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-১

মোঃ রুহেল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ Time View

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ধামইরহাট থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
ডিবি পুলিশের একটি চৌকস দল ২৩ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানাধীন নাহার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানরত এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা চটের বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. মুরাদ হোসেন (২৭), পিতা মো. মোতাহার হোসেন, গ্রাম দৌলতপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং