1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

পৃথক অভিযানে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ Time View

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি গুলশান বিভাগের পৃথক অভিযানে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মো: রফিক (৬৩) ২। মোসা: শামসুন্নাহার মুন্নি (৪০) ও ৩। রাসনা আক্তার (৪২)।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিককে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল। অপরদিকে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১২.০৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ শামসুন্নাহার মুন্নিকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। একই তারিখ রাত আনুমানিক ১.৪০ ঘটিকায় কল্যাণপুর, দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসনা আক্তারকে গ্রেফতার করে ডিবি গুলশানের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং