1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫

দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হারুন অর রশিদ সুমন (৩৬) ২। মোঃ শয়ন আহম্মেদ (৩৪) ও ৩। রিয়াদ পারভেজ (৩৬)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ রোড সংলগ্ন চেক পোস্টের পাশে রাস্তা উপর থেকে গত (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ থেকে ০৯:৩০ ঘটিকার মধ্যে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৮) এর নিজ নামীয় একটি ১৬০ সিসি HONDA HORNET 160R মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

মামলার প্রেক্ষিতে ভাটারা থানার একটি টিম ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মোঃ হারুন অর রশিদ সুমন ও মোঃ শয়ন আহম্মেদকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভোলতা এলাকায় গাউছিয়া মার্কেট এলাকা থেকে অপর আসামি রিয়াদ পারভেজকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত রিয়াদ পারভেজের হেফাজত হতে চোরাইকৃত HONDA HORNET 160R মোটরসাইকেলসহ অপর একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং