1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

প্রেমের ফাঁদে ফেলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক ঈশানকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

স্টাফ রিপোটার:
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ Time View

ঢাকা, ২০ অক্টোবর ২০২৫

প্রেমের সম্পর্ক গড়ে তোলার নাম করে এক তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশান (২৮)কে করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া সুলতানা গ্রীস প্রবাসী ঈশানের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন। পরিচয় থেকে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান সুমাইয়াকে বিবাহের প্রস্তাব দেন এবং তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন। এরপর তিনি সুমাইয়ার ছোট ভাই এবং বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। সুমাইয়া তার কথামতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করেন। বিদেশে পাঠানোর নাম করে ঈশান ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ৪ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি দেশে ফিরে সুমাইয়াকে বিবাহ করবেন বলে জানান এবং গত ৬ অক্টোবর বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফিরে এসে তিনি সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর জন্য আরও টাকার দাবি করেন। গত ৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী স্কয়ার শপিং মলে সুমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে নগদ ৫ লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যান। এরপর থেকে ঈশান সুমাইয়ার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভিকটিম সুমাইয়া বুঝতে পারেন যে ঈশান প্রতারণামূলকভাবে তার বিশ্বাসভঙ্গ করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ১৭ অক্টোবর ২০২৫ ভিকটিম সুমাইয়ার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ প্রতারক মোঃ রাজিব খান ওরফে ঈশানের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং