1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

১১০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ Time View

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫,রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ হেনা আক্তার (৪৪) ২। মোঃ সৈকত ইসলাম (২০) ৩। মোঃ সিরাজ আহমেদ রিফাত (২১) ও ৪। মোঃ খায়রুল ইসলাম (১৯)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান থানাধীন নর্দা এলাকার একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা ও ইয়াবা বিক্রয়ের খালি ২৫ পিস প্লাস্টিকের পলিথিন জিপার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং